ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌসুমীকে নিয়ে যে সুসংবাদ দিলেন ওমর সানী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

সম্প্রতি ঢাকাই সিনেমা জগতে মৌসুমী-ওমর সানীকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। জায়েদ খানকে কেন্দ্র করে এই বির্তকের জন্ম হয়। বিয়ের আসরে চড়-পিস্তলকাণ্ড; কত কিছুই ঘটে গেল এই কয়েক দিনে। একই সঙ্গে ঢালিউডের অন্যতম সফল ও জনপ্রিয় দম্পতি ওমর সানী ও মৌসুমীর সংসারে ভাঙনের গুঞ্জনও ভেসে ওঠে।

তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন ওমর সানী। ১৬ জুন দিবাগত রাত দেড়টার দিকে ফেসবুকে তিনি একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, এক টেবিলে বসেই খাবার খাচ্ছেন ওমর সানী-মৌসুমী। সঙ্গে আছেন তাদের ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরা। ছবিটির ক্যাপশনে ওমর সানী লেখেন— ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

জানা গেছে তাদের মধ্যে এখন কথাবার্তা চলছে। একই সঙ্গে তারা বসছেন, আড্ডা দিচ্ছেন।

এদিকে এই ঘটনার সময় মৌসুমী ও তার দেওয়া বক্তব্যের কোনো কোনো জায়গায় এডিট করে তা প্রচার করা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ওমর সানী। গত সোমবার এক অডিওবার্তায় এ কথা বলেন তিনি ।

ওমর সানী বলেন, কিছু দিন যাবৎ দেখছি গণমাধ্যমে আমার আগের দেওয়া বক্তব্য থেকে কিছু কিছু অংশ কেটে কেটে বাদ দিয়ে আপনারা অনেকে প্রিয়দর্শিনী মৌসুমী ও আমাকে নিয়ে বাজে বাজে কথা প্রচার করছেন। শুধু তাই-ই নয়, আমার আর মৌসুমীকে নিয়ে নিজের মতো করে সংলাপ বানিয়ে কেউ কেউ তা প্রচার করছেন। এটি বিভ্রান্তিকর কাজ। এগুলো বাদ দেন। এগুলো থেকে অবশ্যই দূরে থাকুন।

অডিওবার্তায় এই নায়ক আরও বলেন, আপনারা কি জানেন, আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা সবার দোয়া ও ভালোবাসায় মিটে গেছে। আমরা এখন একই ছাদের নিচে আছি, আমরা একসঙ্গে আছি, এক ঘরেই আছি। আমি, মৌসুমী, ছেলেমেয়ে ফারদিন, ফাইজা, আমার ছেলের বউ আয়েশা—আমরা একসঙ্গে আছি। ভালো আছি, সুখে আছি।

উল্লেখ্য, গত ১০ জুন খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সানী। সেখানে তিনি জায়েদ খানকে চড় মেরেছেন বলে দাবি করেছেন। বিপরীতে জায়েদ তাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। এরপর শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন সানী। তাতে বলেছেন, জায়েদ খান তার ও মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করছে।

যদিও ওমর সানীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন জায়েদ খান। এমনকি চড়-পিস্তলের ঘটনাও সত্য নয় বলে তার দাবি। এর পর সোমবার (১৩ জুন) মৌসুমী নিজেও মুখ খোলেন। তিনি স্বামী ওমর সানী নয়, বরং জায়েদ খানের পক্ষ নিয়ে বক্তব্য দেন। ফলে ঘটনাটি ভিন্ন দিকে মোড় নেয়।

এর পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সানী-মৌসুমীর ছেলে ফারদিন। তিনি জানান, তার মা (মৌসুমী) রাগের মাথায় বিবৃতি দিয়েছেন। জায়েদ খান তার মাকে বিরক্ত করেন। এ নিয়ে তার বাবা-মায়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102