ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়ে দ. আফ্রিকায় বাংলাদেশির আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৪৫ বার পঠিত

‘আমি একটু শান্তিতে ঘুমাতে চাই, আগরবাতির ঘ্রাণ ছড়ানো সাদা কাপড়ে পেঁচানো কাঠঘেরা কোন বক্সে’- ফেসবুকে এমন একটি হৃদয় স্পর্শ করা স্ট্যাটাস দিয়ে ভালোবাসার মানুষটাকে না পাওয়ার কথা শুনিয়ে পৃথিবীর মায়া ছেড়ে গেলেন দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি হাবিবুর রহমান।

পোর্ট এলিজাবেথ শহরের অদূরে থাকতেন হাবিব (২৯)। রোববার রাতে নিজ কর্মস্থলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

নিহত মো. হাবিব নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তিন বছর আগে উন্নত জীবনের আশায় দক্ষিণ আফ্রিকায় আসেন। তিনি বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।

জানা যায়, প্রতিদিনের মতোই তার বড়ভাই তাকে খাবার দেওয়ার জন্য আজ সোমবার সকাল ৯টার সময় ব্যাবসা প্রতিষ্ঠানে যান। ১১টার সময় হাবিব ফোন রিসিভ না করলে বড় দোকানে এসে দেখতে পায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরে দোকানের দরজা ভেঙে ভিতরে ডুকে তিনি দেখতে পান হাবিবুর রহমান মৃতদেহ ঝুলন্ত অবস্থায়।

চলতি বছরের মার্চ মাসের ২১ তারিখে হাবিব লিখেছেন- শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বিলিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় তোমার মন, তাহলে বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।

এছাড়া আত্মহত্যার পথ বেছে নেওয়ার আগে হাবিব তার স্টোরিতে বিরহের দুইটি গানের অংশ বিশেষ শেয়ার করেছিলেন।

হাবিবুর রহমানের ফেসবুকের স্ট্যাটাসগুলো দেখে বুঝা যায়- পুলিশকন্যার সাথে ভালোবাসার লম্বা সময় পার করলেও প্রবাসী হাবিবুর রহমানের ভালোবাসায় আস্থা রাখতে পারছিল না পুলিশ পরিবার। তাই তিনি বেশ কিছুদিন থেকে ডিপ্রেশনে ছিলেন।

উল্লেখ্য, ভালোবাসার মানুষটির সঙ্গে অভিমান করে দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত তিন বাংলাদেশি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102