ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সময়ই বলে দেবে কী করব, সৈয়দ আবুল হোসেন প্রসঙ্গে প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৩ বার পঠিত

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক যোগাযোগমমন্ত্রী আবুল হোসেনকে সরকার ও দলীয় পদে ফিরিয়ে আনা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়ই বলে দেবে, কী করব।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে বুধবার বেলা ১১টায় নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন।

পদ্মা সেতু প্রকল্পের কাজ যখন শুরু হয়, তখন যোগাযোগমন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকও ছিলেন। কিন্তু যখন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে, তখন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন তিনি। যদিও শেষ পর্যন্ত এই অভিযোগ প্রমাণিত হয়নি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তৃতার একটি বড় অংশ নিয়ে ছিল পদ্মা সেতুর প্রসঙ্গ।

তিনি বলেন, নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে পদ্মা সেতু হয়েছে। এ জন্য আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা আমার পাশে ছিলেন। তাদের সহযোগিতার জন্য আজ পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

২০১১ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা ও ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে ঋণচুক্তি সই হয়।

এর পরই ষড়যন্ত্র শুরু হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, সেই ষড়যন্ত্রের পেছনে কে বা কারা ছিল তা আমি বহুবার বলেছি। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের জন্য দেশের মানুষের কেউ ক্ষতি করতে পারে— এটি সত্যিই কল্পনার বাইরে ছিল।

পদ্মা সেতুর গুণগত মানে কোনো আপস করা হয়নি জানিয়ে শেখ হাসিনা বলেন, এই সেতু তৈরিতে উন্নত প্রযুক্তির সবকিছু ব্যবহার করা হয়েছে।

তিনি দ্ব্যর্থহীনভাবে জানান, আসছে ২৫ জুনই পদ্মা সেতুর উদ্বোধন হবে।

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের শুরুতে দেশজুড়ে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন। বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বন্যা পরবর্তী প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102