ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রিকেটবিশ্বে ভারত যা বলে তাই হয়: আফ্রিদি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩৯ বার পঠিত

ক্রিকেটবিশ্বে ভারতের প্রভাব কতটুকু তা আর বলার উপেক্ষা রাখে না। এবার সেই কথা একবাক্যে স্বীকার করে নিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদিও। সম্প্রতি আইপিএল ইস্যুতে কথা বলতে গিয়ে এমন মন্তব্যই করেছেন পাকিস্তানি সাবেক এই অলরাউন্ডার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে(আইপিএল) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ঘরোয়া ক্রিকেটীয় আসর বলা হয়। সম্প্রতি আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে ৪৮ হাজার কোটি রুপিতে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লীগের (এনএফএল) পর এখন সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল।

তাই আইপিএলের ম্যাচ সংখ্যা বাড়াতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কিন্তু ঘরোয়া এই ক্রিকেটীয় আসরের ব্যাপ্তি বাড়লে আন্তর্জাতিক সূচিতে সমস্যায় পড়তে হবে।

কিন্তু তাতে কিছুই যাই-আসবে না বলে মনে করছেন শহিদ আফ্রিদি। ভারতীয় ক্রিকেট বোর্ড যখন এই বিষয়ে কথা বলা শুরু করেছে, তাহলে এটিই কার্যকর হবেই বলে ধরে নিয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। ক্রিকেটবিশ্বে ভারতের প্রভাব কতটুকু সেটা একবাক্যেই স্বীকার করে নিয়েছেন তিনি।

ভারত ‘ক্রিকেটের বৃহত্তম বাজার’ হওয়ায় এটা তারা করার মতো যথেষ্ট প্রভাবশালী বলেই মনে করেন আফ্রিদি। স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘সব কিছুই নিয়ন্ত্রিত হয় বাজার এবং অর্থনীতিতে। সবচেয়ে বড় (ক্রিকেট) বাজার হল ভারত। তারা যা বলবে তাই হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102