ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রক্ত দানের পর মাথা ঘুরে দোতলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪৮ বার পঠিত

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের দোতলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বন্ধু জানায় রক্ত দানের পর মাথা ঘুরে দুই তলা থেকে নিচে পড়ে মারা যায় সে।

বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শুভর বন্ধু মো. রাকিব হোসেন জানান, তাদের বাড়ি সাভারের উলাইল এলাকায়। তাদের পাশাপাশি বাড়ি। রাকিবের ছোটবোন তানজিলা বাতজ্বরে আক্রান্ত। গত ২০ দিন যাবৎ সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাকে রক্তদানের জন্যই বন্ধু শুভকে সাথে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের ২য় তলায় রক্ত দেয়ার পর সিঁড়ির পাশে বসে ছিল শুভ। তাকে রেখে রাকিব ৫ তলায় রোগীর কাছে যান। সেখান থেকে আবার ২য় তলায় এসেই শুনতে পারেন, মাথা ঘুরে ভবনের নিচে পড়ে গেছে শুভ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

শুভর বাবা গোলাম মওলা রিপন সৌদি আরব প্রবাসী। সাভারের গণ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে পড়াশোনা শেষ করে একটি অনলাইনে কাজ করতো সে। শুভর মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102