ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে কমছে যমুনার পানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত

টানা দুই সপ্তাহেরও বেশি সময় পর সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। ১২ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ডপয়ন্টে এলাকায় ৮ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৬ সেন্টিমিটার কমেছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮০ মিটার। যা বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত (বিপৎসীমা ১৩ দশমিক ৩৫ মিটার)।

অন্যদিকে, কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮১ মিটার। যা বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপরে (বিপৎসীমা ১৫ দশমিক ২৫ মিটার)।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ইতোমধ্যে জেলার পাঁচটি উপজেলার ৩৮টি ইউনিয়নের ৫২ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ৯ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল।

গত বুধবার (২২ জুন) দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ত্রাণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান জানান, চলতি বন্যায় পাঁচটি উপজেলার ৩৮টি ইউনিয়নের আট হাজার ৪০০ পরিবারের প্রায় ৫২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ইতোমধ্যে বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য ১৪০ মেট্টিক টন চাল, দুই লাখ টাকা ৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। যেগুলো শিগগিরই বিতরণ করা হবে। এছাড়া মজুদ রয়েছে ৭৭১ মেট্টিক টন চাল ও ১৪ লাখ টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন, যমুনাসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এরই মধ্যে ৯ হাজার ১০৬ হেক্টর জমির পাট, তীল, সবজি, বোনা আমন, রোপা আমনের বীজতলা ও গ্রীষ্মকালীন মরিচ নষ্ট হয়েছে।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, যমুনায় পানি কমতে শুরু করেছে। কমবে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও খুব দ্রুতই নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102