ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানুষের সেবা করাটাই আমাদের আদর্শ: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই বাংলাদেশের মানুষ সমস্যায় পড়েছে তখনই ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ। সহযোগিতা করেছে। এবার সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বানভাসিদের পাশে আগে গেছে আওয়ামী লীগ। সাহায্য করেছে। এভাবেই মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। মানুষের সেবা করাটাই আমাদের আদর্শ। বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দলটি এমন সময় প্রতিষ্ঠিত হয়েছিল, যখন পাকিস্তানিদের বৈরী মনোভাব আমাদের পূর্ব বাংলার মানুষের প্রতি ছিল। তারা আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তারই প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলন শুরু করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন ছাত্রলীগ। ১৯৪৯ সালে আওয়ামী লীগ সৃষ্টি হয়। সৃষ্টিলগ্ন থেকেই এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে আওয়ামী লীগ।

দলটির প্রতিষ্ঠার সঙ্গে জড়িতদের স্মরণ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সংগঠন। জন্মলগ্ন থেকেই শোষিত-বঞ্চিত ও নির্যাতিত মানুষের জন্য কাজ করে গেছে সংগঠনটি। আর এই সংগ্রাম করতে গিয়ে দলের বহু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। আজকের দিনে আমি তাদের সবাইকে স্মরণ করি। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

আগামীতে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে কেউ থামাতে পারবে না।

তিনি বলেন, বাবা-মা-ভাই-বোন সব হারিয়ে দেশে এসেছিলাম। সেসময় আওয়ামী লীগ আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছিল। এদেশের জনগণের আশ্রয়ে এসেছিলাম আমি। তাদের মাঝে আমি খুঁজে পেয়েছিলাম আমার হারানো বাবার স্নেহ, হারানো মায়ের স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ। তাই এদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ করতে সব সময় প্রস্তুত আমি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102