ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুইমিংপুলে অজ্ঞান সাঁতারু, ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন কোচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৪ বার পঠিত

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ চালাকালীন জ্ঞান হারান যুক্তরাষ্ট্র আর্টিস্টিক সুইমিং দলের সদস্য আনিতা আলভারেজ। জ্ঞান হারিয়ে ডুবতে থাকা এই সাঁতারুকে পুলের তলানি থেকে উদ্ধার করেন তারই কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস। বৃহস্পতিবার সলো ফ্রির ফাইনাল রাউন্ডে এ ঘটনা ঘটে।

গত ১৭ জুন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুরু হয় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর।

যুক্তরাষ্ট্রের সাঁতারু দলের এক বিজ্ঞপ্তিতে কোচ ফুয়েন্তেস বলেছেন, চিকিৎসার পর আলভারেজের অবস্থা এখন ভালো। তার হৃদপিন্ডের গতি, অক্সিজেন লেভেল, সুগার লেভেল, ব্লাড প্রেশার সবই সঠিক মাত্রায় রয়েছে।
আলভারেজের ক্ষেত্রে এটি অবশ্য নতুন ঘটনা নয়। এর আগেও খেলার মাঝে অজ্ঞান হওয়ার ঘটনা আছে তার। গত বছর বার্সেলোনায় অলিম্পিকের বাছাইপর্বে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ওই সময়ও তাকে উদ্ধার করেন কোচ ফুয়েন্তেস।

এ প্রসঙ্গে কোচ বলেন, আমরা হয়তো ভুলে যাই, এ ধরণের অতি উচ্চ স্ট্যামিনার খেলা এমন হয়ে থাকে। অ্যাথলেটরা শেষ পর্যন্ত যেতে পারে না, অন্যরা তাকে সহায়তা করে। আমাদের খেলাও আলাদা নয়। পার্থক্য শুধু, এটা পুলে হয়ে থাকে।

কোচ জানান, আনিতা এখন ভালো আছেন এবং একদিন বিশ্রাম নেবেন। এরপর চিকিৎসকরা ঠিক করবেন, পরবর্তী ইভেন্টে তিনি সাঁতরাবেন কিনা।

কোচ আরও জানান, জ্ঞান হারানোর সময় সেখানে লাইফগার্ড কিংবা অন্য কেউ ছিলেন না যে তাকে সাহায্য করবে। ফলে তিনি যে পোশাক পরে ছিলেন সেভাবেই পুলে ঝাপ দিয়ে তাকে উদ্ধার করেন। পরে অন্যরা তাকে সহযোগিতা করেন।

বিশ্ব সাঁতার প্রতিযোগিতার চলতি আসরে আনিতা আলভারেজের ৮৭ দশমিক ৬৩ পয়েন্ট। ফাইনালে সপ্তম স্থানে রয়েছেন তিনি। সূত্র: সিএনএন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102