ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোম্পানীগঞ্জে ট্রাক কেড়ে নিল মা-ছেলের প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ইসলামপুর এলাকার হনুফা বেগম ও তার ছেলে এমরাজ মিয়া।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জে যাচ্ছিল অটোরিকশাটি। তেলিখাল এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে চাপা দেয় বিপরীত থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। আহত হন চালকসহ অটোরিকশার তিন আরোহী। পরে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102