ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের অনুষ্ঠানে বরের ছোড়া ফাঁকা গুলিতে প্রাণ গেলো বন্ধুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৫৪ বার পঠিত

বিয়ের অনুষ্ঠান যেন মূহুর্তেই ম্লান হয়ে গেলো। ভারতের উত্তর প্রদেশে বিয়ের অনুষ্ঠানে বরের ফাঁকা গুলিতে প্রাণ গেছে তারই এক সেনা সদস্য বন্ধুর। ঘটনাটি ঘটেছে সোনভদ্র জেলার ব্রাহ্মনগর এলাকায়। সেই ঘটনার ভিডিও রেকর্ড হয়েছে ক্যামেরায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে যে, বর মনীশ মাধেশিয়াকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। বর বিয়ের অনুষ্ঠান উদযাপনের অংশ হিসাবে ফাঁকা গুলি চালাচ্ছিলেন। এসময় একটি বুলেট তার বন্ধু বাবু লাল যাদবকে এসে লাগে। যাদব একজন সেনা সদস্য এবং ব্যবহৃত বন্দুকটি তারই।

সোনভদ্রের পুলিশ সুপার অমরেন্দ্র প্রতাপ সিং ঘটনাটি নিশ্চিত করে বলেন যে বর ও ভুক্তভোগী ওই যুবক বন্ধু ছিলেন। গুলি চালানোর পরপরই যাদবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

 

 

এ ঘটনায় নিহতের পরিবার এফআইআর করার পর আটক করা হয়েছে বর মনীশকে। জব্দ করা হয়েছে অস্ত্রটিও। বিয়ে ও মাজারে, এমনকি লাইসেন্সকৃত বন্দুক দিয়ে জনসমাবেশে ফাঁকা গুলি ছোড়ে অনুষ্ঠান উদযাপন ভারতীয় আইনে একটি ফৌজদারি অপরাধ।

সূত্র: এনডিটিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102