বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেয়া হচ্ছে। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় সেখান থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ বিকেলে ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তাকে বাসায় নেয়া হতে পারে। মূলত করোনা সংক্রমণ বাড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ারে এতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
এদিকে এদিন বিকেল ৩টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করতে পারে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।