ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীর উপহারের আম পেয়ে খুশি সিঙ্গাপুর সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

সিঙ্গাপুর সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে মধুমাস জৈষ্ঠ্যের উপহার (আম) পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো আম সিঙ্গাপুরে পৌঁছায়।

অতি দ্রুত তা সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়া, প্রধানমন্ত্রীর প্রেরিত আম সিঙ্গাপুর সরকারের মন্ত্রীবর্গ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন বন্ধুপ্রতীম দেশের রাষ্ট্রদূত বরাবর পৌছে দেয়া হয়।
স্বাদে, গন্ধে অতুলনীয় বাংলাদেশী মৌসুমী আমের মাধ্যমে প্রেরিত বন্ধুত্বের এ বার্তায় অভিভূত উপহারপ্রাপ্তরা। প্রাপ্তিস্বীকারে তারা প্রধানমন্ত্রীর প্রেরিত এ সৌজন্য উপহারের জন্য তাঁর সুচিন্তিত কূটনীতির ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এবং অব্যাহত প্রবৃদ্ধি অর্জনে শুভকামনা ব্যক্ত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102