ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার নেত্রকোনায় একসঙ্গে ৩ সন্তান জন্ম, নাম স্বপ্ন-পদ্মা-সেতু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত
ছবি: সংগৃহীত

এবার নেত্রকোনায় একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন এক প্রসূতি। নবজাতকদের নাম রাখা হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে—স্বপ্ন, পদ্মা ও সেতু। বৃহস্পতিবার (২৩ জুন) শহরের মুক্তারপাড়া সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালের চিকিৎসক আফরিন সুলতানা অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিন শিশুর প্রসব করান। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালের ম্যানেজার মো. এনামুল লতিফ বলেন, জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামের প্রসূতি রুমেনা আক্তার হাসি বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতালের চিকিৎসক আফরিন সুলতানা অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিন শিশুর প্রসব করান।

রুমেনা আক্তার হাসির স্বামী শেখ সাদী জানান, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামে তাদের বাড়ি হলেও তারা স্থায়ীভাবে মোহনগঞ্জ পৌর শহরে বসবাস করেন। এর আগে তাদের কোনো সন্তান হয়নি। বৃহস্পতিবার তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে নেত্রকোনা শহরের সেন্ট্রাল প্রাইভেট হাসপালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। শখ করে তিনি সন্তানদের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু।

শুক্রবার (২৪ জুন) বিকেল সোয়া ৫টার দিকে হাসপাতালের নার্স মোছা. আঁখি আক্তার বলেন, স্বপ্ন, পদ্মা ও সেতু ভালো আছে। তাদের মাও সুস্থ রয়েছেন। ওই হাসপাতালের চিকিৎসক আফরিন সুলতানা বলেন, তিন নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন। তাদের কোনো সমস্যা নেই। শিশুরা স্বাভাবিকভাবেই মায়ের বুকের দুধ খাচ্ছে।

এর আগে নারায়ণগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন এক নারী। ওই দম্পতি শখ করে তাদের সন্তানের নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু। বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবজাতকদের শুভেচ্ছা জানান এবং তাদের জন্য উপহারসামগ্রী পাঠান। এ ঘটনার কয়েকদিন পর কুমিল্লার এক দম্পতি তাদের যমজ সন্তানের নাম রাখেন পদ্মা ও সেতু। সর্বশেষ বরিশালের এক দম্পতি তাদের সদ্য ভূমিষ্ঠ তিন নবজাতকের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102