ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে ভারতের অভিনন্দন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত
Padma-Bridge

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই উদ্বোধন করা হবে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু। এ সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বন্ধুপ্রতিম দেশ ভারত। শুক্রবার (২৪ জুন) ঢাকার ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এ অভিনন্দন জানায়।

এতে বলা হয়, যুগান্তকারী এ প্রকল্পের সফল সমাপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভারতের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।

হাইক‌মিশন বল‌ছে, বহুল প্রতীক্ষিত প্রকল্পটির সমাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের সাক্ষ্য দেয়। এ সাফল্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে প্রমাণ করে এবং এতে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, যা আমরা অবিচলভাবে সমর্থন করে এসেছি, যখন বাংলাদেশ একাই প্রকল্পটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

এতে আরো বলা হয়, পদ্মা সেতু শুধু আন্তঃবাংলাদেশ যোগাযোগকেই উন্নত করবে না, এটি ভারত ও বাংলাদেশের মধ্যের সাধারণ অঞ্চলগুলোকে সংযুক্ত করার ক্ষেত্রে দরকারি লজিস্টিকস ও ব্যবসার জন্য প্রয়োজনীয় গতি দেবে। সেতুটি দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102