ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে ভাগ্নের ঘুষিতে মামার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধে ভাগ্নের কিল ঘুষিতে মামার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম মজির উল্যাহ (৬২)।

বৃহস্পতিবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার থানায় মামলা হলে ভাগ্নে আসাদুল ইসলাম (৪৩) ও তার ছেলে আল আমিন (২১)কে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। পরে মামা মজির উল্যাহর মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। সেই সাথে গ্রেফতারকৃত আসাদুল ও আল আমিনকে পুলিশ বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।

মামলার সূত্রে জানা যায়, মজির উল্লাহ ও তার প্রতিবেশী আসাদুল ইসলাম দূর সম্পর্কের মামা-ভাগ্নে। তাদের বাড়ি সংলগ্ন একটি জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে ভাগ্নে আসাদুল ইসলামের জমির সীমানার মধ্যে অবস্থিত একটি কাঁঠাল গাছের ডাল মামা মজির উল্লাহর রান্না ঘরের চালের উপর পড়ে। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টির এক পর্যায়ে উত্তেজিত হয়ে আসাদুল ও তার ছেলে আল-আমিন মামা মজির উল্লাহকে কিল ঘুষি দিতে থাকে। এতে তিনি আঘাত সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই তার মৃত্যু ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে আহসান হাবিব বাদী হয়ে আসাদুল, তার মা আছমা (৫৯), স্ত্রী আর্জিনা খাতুন (৩৪) ও ছেলে আল-আমিনকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করে।

নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) তামবীরুল ইসলাম জানান, খবর পেয়ে ওই দিনই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার পরিবার থেকে মামলা হলে অভিযুক্ত আসাদুল ও আল-আমিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102