ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোগীকে শ্লীলতাহানীর অভিযোগে ক্লিনিক কর্মচারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৪ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে হাসান এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি নামক বেসরকারি ক্লিনিকে ভর্তি হওয়া এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে সুজন বর্মন (৩৫) নামে ওই ক্লিনিকের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুন) রাত ৯ টার দিকে অভিযোগের প্রেক্ষিতে হাসান এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কামাল হোসেন।

অভিযোগ সূত্রে ওসি জানান, হাসান এক্স-রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজিতে শুক্রবার বিকেলে টনসিল অপারেশনের জন্য এক নারী ভর্তি হন। সন্ধ্যায় অপারেশন সম্পন্ন হওয়ার পরে থিয়েটার থেকে নারী রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একা পেয়ে ওই কর্মচারী নারীর স্পর্শকাতর জায়গায় হাত দেয়।

এ বিষয়ে নারীর স্বজনরা থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102