ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাম্বুলেন্সকে টোলের আওতামুক্ত রাখার অনুরোধ ডা. জাফরুল্লাহর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

স্বপ্নের পদ্মা সেতু দিয়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলে টোল ফ্রি রাখার অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (২৫ জুন) সকালে হুইল চেয়ারে করে মাওয়া প্রান্তে সমাবেশস্থলে হাজির হয়ে প্রধামন্ত্রীর প্রতি এই অনুরোধ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে আমাদের স্বপ্ন, আমাদের যোগসূত্র, প্রধানমন্ত্রীরে সাহসী উদ্যোগ দেখতে পাচ্ছি। সেজন্য আমরা আনন্দিত। তবে ওনার কাছে আমার একটাই আবেদন থাকবে, এই পদ্মা সেতু দিয়ে অ্যাম্বুলেন্সের যেন টোল ফ্রি থাকে। পাশাপাশি বিদেশিদের জন্য ডবল ট্যাক্সের ব্যবস্থা রাখার আহ্বানও জানান এই বুদ্ধিজীবী।

এক প্রশ্নের জবাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, এ বিষয়ে আমি বলতে পারবো না। আমাকে দাওয়াত দিয়েছে সেজন্য আমি খুশি। আমি মনে করি- খালেদা জিয়াকে আজকে দাওয়াত দেওয়া উচিত ছিল। তাকে জামিন দিয়ে…, এখানে তার আসা উচিত ছিল। ভালো কাজের প্রশংসা করি, করতে হবে।

জাফরুল্লাহ বলেন, আমি চাই তিনি যেন একটা খোলা জিপে করে পদ্মা সেতু পার হন। সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ তিনজন মুক্তিযোদ্ধা থাকবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102