ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতু: জনসভায় শত লঞ্চে এসেছে লাখো মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় দেশের দক্ষিণাঞ্চলসহ মাদারীপুরের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে একশ’টিরও বেশি লঞ্চে কয়েক লাখ মানুষ এসে জড়ো হয়েছিল। প্রধানমন্ত্রী দুপুরে জনসভায় এসে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই এসব লঞ্চে করে সমাবেশ স্থানে উপস্থিত হয়।

সরেজমিনে দেখা যায়, দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, শরীয়তপুর, ফরিদপুরের চরভদ্রাসন, সদরপুর ও মাদারীপুরের কালকিনি থেকে আসা এসব লঞ্চে পদ্মা সেতুর উদ্বোধনী ভাষণ শুনতে ছুটে আসেন নেতাকর্মী ও সমর্থকরা।

ঝালকাঠি থেকে আসা পলাশ রায় বলেন, আমাদের স্বপ্ন ছিল একদিন এই পদ্মা নদী সেতু হয়ে পার হবো। সেই সেতুর উদ্বোধনের ভাষণ শুনতেই আমি লঞ্চে করে এখানে এসেছি। মাদারীপুরের কালকিনির খাসেরহাট থেকে আসা বেলায়েত হোসেন বলেন, ‘আমরা খাসেরহাট থেকে লঞ্চে করে জনসভায় এসেছি। প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি শুনেছি। প্রধানমন্ত্রীর ভাষণ শুনে মন জুড়িয়ে গেছে। সকল ক্লান্তি ভুলে গেছি।’
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, পদ্মা সেতুর জনসভা সফল ভাবে সমাপ্ত হয়েছে। এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ যে যেভাবে পেরেছে, সেভাবেই এসে উপস্থিত হয়েছে। বাস, ট্রাক ও অটোতে করে এসেছে।

তবে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ছোট বড় প্রায় শতাধিক লঞ্চে করেও লাখ লাখ মানুষ এসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছেন। জনসভায় আসা লঞ্চগুলোর নোঙর করে রাখার জন্য ১৫টি পল্টুন আমরা আগে থেকেই স্থাপন করে রেখেছিলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102