নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব নামে এক কিশোর খুন হয়েছে। শনিবার (২৫) রাত সাড়ে ১০টায় ফতুল্লার রেলস্টেশন এলাকায় শুভ’র দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব (১৪) ফতুল্লা রেলস্টেশন এলাকার মারুফের বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিব মারধর করলে তাদের মধ্যে একজন তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাকিবকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।