ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খিলগাঁও ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় বাইকার নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

রাজধানীতে খিলগাঁও ফ্লাইওভারের ওপরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. শাওন। তিনি সবুজবাগ থানার মায়াকানন পরিবারের সঙ্গে থাকতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, পরে
খবর পেয়ে মো. শাওনের বাবা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে
তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
শাওনের বাবার বরাতে তিনি জানান, রাতে মোটরসাইকেল নিয়ে মো. শাওন বাইরে বের হন। পরে তার বাবা খবর পান ছেলে খিলগাঁও ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসক জানান তার ছেলে আর বেঁচে নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102