ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে চাচার বল্লমের আঘাতে ভাতিজির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৫ বার পঠিত

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার বল্লমের আঘাতে ভাতিজি হোসনা আক্তার (৪৫) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার দুপুরে নগরীর শম্ভুগঞ্জ এলাকার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসনা আক্তার ওই এলাকার মৃত জাহির উদ্দিন সরকারের মেয়ে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহত হোসনা আক্তারের বাবা মৃত জাহির উদ্দিনের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তার চাচা মইদর আলী সরকারের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এসব নিয়ে দুই পরিবারের কথা কাটাকাটির এক পর্যায়ে মইদর আলী তার ছেলেদের নিয়ে দেশি অস্ত্র দিয়ে হোসনা আক্তারের পরিবারের ওপর হামলা করে। এসময় মইদর আলীর বল্লমের আঘাতে হোসনা গুরুতর আহত হয়। এছাড়াও হোসনার বোন হাসনাসহ চারজন আহত হয়। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ইতিমধ্যে ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102