ads
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়া : সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অস্ট্রেলিয়া পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার নির্বাচন ভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর। সাক্ষাৎ শেষে এ কথা জানান সিইসি।

এ বিষয়ে সিইসি বলেন, আলোচনা কিছুই না, উনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় উনাদের দেশের যে নির্বাচন পদ্ধতিটা আছে, নির্বাচন কীভাবে হয়, উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও উনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের নির্বাচনটা সুন্দর হবে।
তিনি বলেন, উনি আগ্রহ ব্যক্ত করেছেন আগামী নির্বাচনে উনি থাকবেন এবং উনি আগ্রহী বাংলাদেশের নির্বাচনটা কেমন সেটা দেখতে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, তিনি কোনো পরমর্শ দেননি। উনারা কুমিল্লার নির্বাচনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কুমিল্লা ইলেকশনটা ভালো হয়েছে তো শেষ পর্যন্ত কিছু হয়েছিল কিনা। মানে কেনো? সেটা আমরা এক্সপ্লেইন করেছি। বিভিন্ন রকম কথা হচ্ছিল, তাই নির্বাচনটা নিয়ে উনার ইন্টারেস্ট। সেটা আমরা এক্সপ্লেইন করেছি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করবো। আমরা আশাবাদ ব্যক্ত করেছি, নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102