ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাইকারদের সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৫ বার পঠিত

দুর্ঘটনার প্রেক্ষিতে রবিবার রাতে পদ্মা সেতুতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ। সোমবার ভোর ৬টা থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়। এর প্রেক্ষিতে আজ দুপুরে জাজিরা প্রান্তে সড়ক অবরোধ করে বাইকাররা। এতে পদ্মা সেতুতে যান চলাচল সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেন বাইকাররা। সঙ্গে সঙ্গেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বর্তমানে সড়কের পাশে অবস্থান নিয়েছেন বাইকাররা। তারা জানান, চাকরি-ব্যবসার কাজে তাদের প্রতিদিন ঢাকায় যাতায়াত করতে হয়। কিন্তু আজ সোমবার সকাল থেকে মোটরসাইকেল চালকদের পদ্মা সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। এতে চাকরিজীবীরা চাকরিতে যোগ দিতে পারছেন না। যারা ব্যবসা করেন তারাও ব্যবসার কাজে ঢাকা যেতে পারছেন না। এতে করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

উল্লেখ্য, পদ্মা সেতুতে গতকাল রবিবার ভোর থেকে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। আজ সোমবার সকাল পর্যন্ত টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এ তথ্য জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102