ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতুতে নেমে ছবি তোলা বন্ধ, কঠোর অবস্থানে কর্তৃপক্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২২ বার পঠিত

পদ্মা সেতুতে মোটরসাইকেল উঠা, ব্রিজে নেমে ছবি তোলার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৭জুন) ভোর থেকে সেতুতে কোনো মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পদ্মা সেতু এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

পদ্মা সেতু কর্তপক্ষ মাইকে একটু পর পর জানিয়ে দিচ্ছেন- পদ্মা সেতুতে যাত্রা পথে নামা, ছবি তোলা, ব্রিজে কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও প্রশাসনের মোবাইল কোর্ট অব্যহত রয়েছে।

গতকাল পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে রাতে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সেতু বিভাগ।
এর আগে রবিবার (২৬ জুন) রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। দুজন মারাত্মক আহত হয়, পরে ওই রাতেই দুজন মারা যায়।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহেল বলেন, সকাল থেকেই আমাদের মোবাইল টিম অব্যহত রয়েছে। কাউকে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। কেউ আসলে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102