ads
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেক্সাসে লরি থেকে ৪৬ অভিবাসীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্তনিও এলাকা থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা অভিবাসী ছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী লরি থেকে ১৬ জনকে মুমুর্ষূ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় অনেকে জরুরি ভিত্তিতে সহযোগিতা চাইছেন। স্থানীয় কেস্যাট টিভি চ্যানেল জানায়, গাড়িটি সান অ্যান্তনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেল ট্র্যাকের পাশ থেকে শনাক্ত করা হয়।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সান অ্যান্তোনিও পুলিশ বিভাগ এ ঘটনায় পর ওই লরির চালককে খুঁজছে। যিনি পলাতক রয়েছেন।

টেক্সাসের সান অ্যান্তোনিও শহর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বর্ডার থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

টেক্সাস গভর্নর গ্রেজ অ্যাববট, এমন মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেন, উন্মুক্ত বর্ডার নীতি থাকার কারণে আজ এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিধ্বস্ত আফগানিস্তানে এক কোটি ডলারের জরুরি সহায়তা দেবে জাতিসংঘ
করোনায় বিশ্বে আরও ৫৮০ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের মৃত্যু হয়েছে তারা কোন দেশের তা এখনও জানা যায়নি।

তবে কী কারণে এতগুলো লোকের মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। পুলিশও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে শরীরে পানি শূন্যতার কারণে হয়ত তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ টেক্সাসের তাপমাত্রা এখন ৩৯.৪ ডিগ্রিতে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102