ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে এক শিয়ালের হামলায় আহত ২৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এক শিয়ালের কামড় ও আঁচড়ে ১৮ কৃষকসহ ২৩ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনকে বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন নেওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বাগমারা উপজেলার ওই স্থানীয় পান বরজে এই ঘটনা ঘটে। শিয়ালটি আগে থেকেই পান বরজে লুকিয়ে ছিল। প্রথমে একজনকে কামড়ালে অন্যরা তাকে বাঁচাতে এগিয়ে গেলে পরপর ১৮ জন শিয়ালের কামড় ও আঁচড়ে আহত হন। পরে ওই শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন বিক্ষুব্ধ গ্রামবাসী।
শিয়ালের কামড়ে আহত ১৮ জনের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনকে পাঠানো হয়েছে। এর মধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- লোকমান আলী ও আফসার মৌলভি।

অন্যদের মধ্যে হাবিবুর রহমান, আব্দুল মান্নান, নাঈম হোসেন, মকবুল হোসেন, আইনাল হক, আব্দুস সালাম, কাশেম আলী, রফিকুল ইসলাম, আব্দুল গফুর ও আজিজুল ইসলাম আহত হয়েছেন। এছাড়া আজিজুলের কন্যাশিশুও আহত হয়েছে। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন।
সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, মঙ্গলবার ভোরে পান বরজে গিয়েছিলেন কৃষকরা। সেখানে লুকিয়ে থাকা শিয়াল অতর্কিতভাবে তাদের ওপর হামলে পড়ে। এতে এক এক করে ১৮ জন আহত হন। এর মধ্যে চারজনকে ভ্যাকসিন নেওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102