ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের চার দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের চার দিন পরে ডোবার কচুরিপানার মধ্যদিয়ে মোসা. মিম আক্তার (১৩ ) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) সকালে উপজেলার হরিদেবপুর আধখোলা পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে বাড়ির উত্তর পার্শে ডোবার মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত মিম গোলখালী ইউনিয়নের সিকি সুহরী এলাকার বাসিন্দা মো. হুমায়ুন সিকদারের মেয়ে ও সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন।

রোববার (২৬ জুন) রাতে ৯টার সময় খাবার খেয়ে বসত ঘরে ঘুমায়। ২৭ জুন সকাল ৬টার সময় মা রেখা বেগম তার মেয়ে মিম আক্তারকে ঘরে দেখতে না পেয়ে স্বজনদের বাড়ীতে খোঁজাখোঁজি করে। পরে না পেয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে আজ সকালে বাড়ির উত্তর পার্শে ডোবার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। রহস্য উন্মোচনে তদন্ত চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102