ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতুকে স্মরণীয় করতে ‘রোবট পদ্মা’র উদ্ভাবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৭ বার পঠিত

পদ্মা সেতু উদ্বোধন স্মরণীয় করে রাখতে বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) সিএসই এবং ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি রোবট তৈরি করেছেন। পদ্মা সেতুর নামানুসারে যার নাম রাখা হয়েছে ‘রোবট পদ্মা’। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ‘রোবট পদ্মার’ উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

ইউজিভি অডিটোরিয়ামে বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরীর সভাপতিত্বে রোবট উদ্ধোধনী অনুষ্ঠানে রোবটের তথ্য এবং ইতিবৃত্ত সবার সামনে উপস্থান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. লোকমান খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার ফল হচ্ছে এই রোবট ‘পদ্মা’। আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন তিনি।

সিএসই বিভাগের প্রধান আব্দুর রাজ্জাক জানান, পদ্মা সেতুর উদ্বোধন সামনে রেখে গত ১২ জুন থেকে ২৫ জুনের মধ্যে সিএসই বিভাগের ৭ জন শিক্ষক ও ১০ জন শিক্ষার্থী অক্লান্ত পরিশ্রম করে রোবট পদ্মা তৈরী করেছেন। পদ্মা সেতু সম্পর্কিত সকল তথ্য উপস্থাপন করতে পারে রোবট পদ্মা। কিছু ক্ষেত্রে মানুষের মতো ব্যবহার করতে পারে। পদ্মা সেতু সম্পর্কিত কোনো তথ্য জিজ্ঞাসা করলে বলে দিতে পারে রোবট পদ্মা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102