ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের জলসীমায় মাছ শিকার, ১৩৫ ভারতীয় জেলে আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৪ বার পঠিত

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকার করার অভিযোগে বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকা থেকে ৮টি ফিশিং ট্রলারসহ আটক ১৩৫ ভারতীয় জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার বিকালে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

সোমবার (২৭ জুন) রাত ১০টার দিকে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ বিএনএস আলী হায়দার ও বিএনএস প্রত্যয় বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে তাদের আটক করে।

গতকাল মঙ্গলবার (২৮ জুন) রাতে বঙ্গোপসাগর থেকে ফিশিং ট্রলারসহ আটক ভারতীয় জেলেদের সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে মামলা দিয়ে বাগেরহাটের মোংলা থানায় সোপর্দ করে নৌবাহিনী।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ৮টি ফিশিং ট্রলারসহ আটক ১৩৫ ভারতীয় জেলেকে মঙ্গলবার রাতে মোংলা থানায় সোপর্দ করে নৌবাহিনী। সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে মামলা দিয়ে আটক এসব ভারতীয় জেলেদের বুধবার বিকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আটক ভারতীয় জেলেদের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।

এদিকে ৮টি ভারতীয় ফিশিং ট্রলারে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মণ মাছ মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মঙ্গলবার রাতে সাড়ে ৪ লাখ টাকায় নিলামে বিক্রি করে অর্থ রাজস্ব খাতে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102