ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকার বোনকে হত্যার দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমিকার ছোট বোনকে হত্যার দায়ের প্রেমিক মাইন উদ্দিনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুন) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন এ রায় দেন। এ সময় আসামি মাইন উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। আসামি মাইন উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী গ্রামের মৃত হোরনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, নিহত সালমা আক্তারের বড় বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাইন উদ্দিনের। প্রেমের সুবাদে তারা প্রায়ই দৈহিক সম্পর্কে মিলিত হতো। সবশেষ ২০১২ সালের ৮ মে বিকেল আনুমানিক ৪টার দিকে প্রেমিকার বাড়ির পাশে পুনরায় দৈহিক সম্পর্কে মিলিত হলে প্রেমিকার ছোট বোন দেখে ফেলে। এসময় সালমা মাকে বলে দিবে বলায় তাকে একটি কাঠ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে সালমার বোন ও তার প্রেমিক তার মরদেহ পাশের জঙ্গলে ফেলে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এঘটনায় ২০১২ সালের ১১ মে কোম্পানীগঞ্জ থানার এসআই তানভির বাদী হয়ে নিহতের বোন ও তার প্রেমিককে আসামি করে মামলা দায়ের করেন এবং তাদের দুইজনকে গ্রেপ্তার করে। কিন্তু প্রেমিকার বয়স ১৬ বছর হওয়ায় তার বিরুদ্ধে শিশু আদালতে মামলা চলমান রয়েছে। অপর দিকে আসামি মাইন উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ ১০ বছর পর আদালত তাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ডের আদেশ দিয়েছে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী গুলজার আহমেদ শিশু সালমা হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102