ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার স্বরা ভাস্করকে হত্যার হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫২ বার পঠিত

বেশ কিছুদিন আগে এক বেনামি চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সালিম খানকে। এবার মেরে ফেলার হুমকি পেলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

মুম্বাইয়ের ভারসোভায় থাকেন স্বরা। দুই দিন আগে তার বাড়িতেই পৌঁছায় উড়ো চিঠি। সোজা ভারসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।

পুলিশ সূত্রে খবর, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন স্বরা। হিন্দিতে লেখা ওই চিঠিতে বলা রয়েছে, ‘স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের অপমান সহ্য করা হবে না।’
সামাজিক এবং রাজনৈতিক মত নিয়ে বরাবরই স্পষ্ট বক্তা স্বরা। ২০১৭-এ স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারে‌র বিরুদ্ধে একটি টুইটও করেছিলেন অভিনেত্রী।

লিখেছিলেন, ‘জেল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে মাথা নত করেন বীর। সুতরাং তাকে কোনোভাবেই বীর বলা যায় না।’

এই চিঠি কি তবে স্বরার সেই বক্তব্যের প্রতিক্রিয়া? তা খতিয়ে দেখছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102