ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাবনূরের নাম ব্যবহার করে ত্রাণের টাকা তুলে প্রতারণা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৪৭ বার পঠিত

বন্যার্তদের সাহায্যের নামে চিত্রনায়িকা শাবনূরের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে কে বা কারা টাকা তুলছেন! কিন্তু বিষয়টি জানতেন না এই অভিনেত্রী! বিষয়টি নজরে আসতেই সোচ্চার হন এই অভিনেত্রী

ফেসবুকে শাবনূর জানিয়েছেন তার নাম-ছবি ব্যবহার করে একটি চক্র প্রতারণা করছে। যা নিয়ে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ফেসবুকে নিজের আইডিতে সতর্কবাণী দিয়ে শাবনূর লেখেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়! আমি কখনোই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক!’

তিনি আরো লেখেন, ‘আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’

জনপ্রিয় এ অভিনেত্রী আরও বলেন, ‘ভক্তদের কারণেই আজ আমি শাবনূর। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব। আপনাদের ভালোবাসার তীব্রতা আমাকে আজও আলোচনায় রেখেছে। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু এই ভালোবাসার ঘরে যেন ঘুণপোকা আক্রমণ না করে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102