ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনিপ্রোর কাছে কমান্ড সেন্টার ধ্বংসে দাবি রাশিয়ার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৪১ বার পঠিত

রাশিয়ান বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোর কাছে একটি কমান্ড সেন্টার ধ্বংস করেছে। মঙ্গলবারের এই হামলার খবর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ইউক্রেনের অন্যান্য অঞ্চলের পাশাপাশি দিনিপ্রো এবং আশেপাশের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার গোলাবর্ষণ বেড়ে গেছে।

কিয়েভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। আল জাজিরাও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে, ইউক্রেনের লিসিচানস্ক শহরের তেল শোধনাগারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। বুধবার রাশিয়ায় স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের ‘রাষ্ট্রদূত’ রডিয়ন মিরোশনিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগারের এলাকা এখন সম্পূর্ণরূপে মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী লিসিচানস্ক তেল শোধনাগারের কাছে ইউক্রেনের সেনাদের একটি ব্যাটালিয়নকে পরাজিত করেছে।

প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অগ্রসান শুরু করে। রুশ বাহিনীর সঙ্গে এ যুদ্ধে ইউক্রেনে লুহানস্ক ও দোনেৎস্কসহ অনেক অঞ্চল রাশিয়ার দখলে চলে গেছে। এ যুদ্ধে ইউক্রেনের অনেক মানুষ হতাহত হয়েছেন। এ ছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102