ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড় মুখরিত পুরো স্টেশনের অভ্যন্তর। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে ক্রমশ লম্বা হয়েছে টিকিট প্রত্যাশীদের লাইন।

জানা গেছে, স্টেশনে ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। এরমধ্যে অনেকেই পেয়েছেন টিকিট।

আজ মূলত ঈদ যাত্রা উপলক্ষে ৫ জুলাই এর অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। কথা হয়, সাব্বির নামের একজনের সঙ্গে। জামালপুরের যাওয়ার জন্য ৫ জুলাই এর ট্রেনের টিকিট কাটতে এসেছেন তিনি। লাইনে দাঁড়িয়েছেন ভোর ৫টায়। কথা বলতে-বলতেই টিকিট পেয়ে গেলেন। চলে গেলেন হাসিমুখে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে। গতবাররের মত এবারও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকী ৫০ শতাংশ টিকিট মিলছে অনলাইনে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি।

ময়মনসিংহ যাবেন আদনান নামের একজন। ভোর ৬টায় টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন তিনি। সকাল সাড়ে ৮টা পর্যন্ত তিনি টিকিট জোগাড় করতে পারেননি। আশা, টিকিট পাবেন৷

কাউন্টার কর্তৃপক্ষ বলছে, ১ জুলাই (আজ) ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই আগামী ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে এবং অনলাইনে টিকিট বিক্রি করা হবে। টিকিট ক্রয়ের জন্য যাত্রীদের নিশ্চিত জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।

রেল সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর স্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, কমলাপুর শহরতলী প্লাটফরম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

এবারই প্রথম ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের জন্য ঈদে গাজীপুরের জয়দেবপুর থেকে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেন’ নামক এই ট্রেন গাজীপুরের জয়দেবপুর থেকে পঞ্চগড় পর্যন্ত চলাচল করবে। তবে রংপুর ও লালমনিরহাটের যাত্রীরা পার্বতীপুর থেকে কানেকটিং ট্রেনে ফিরতে পারবে। জয়দেবপুর এবং কমলাপুরে এই বিশেষ ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

অন্যদিকে, ঈদের ফেরত টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই। ঈদ শেষে ফিরতি ট্রেনের ক্ষেত্রে ১১ জুলাইয়ের টিকেট পাওয়া যাবে ৭ জুলাই, ১২ জুলাইয়ের ট্রেনের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট ১১ জুলাই পাওয়া যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102