ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেগম রোকেয়ার চরিত্রে সাবিলা নূর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪৯ বার পঠিত

মা নাম রেখেছিলেন বেগম রোকেয়া। কারণ তিনি চেয়েছিলেন মেয়ে বড় হয়ে বেগম রোকেয়ার মতো নারীর অধিকার নিয়ে আন্দোলন করবে। কিন্তু বড় হওয়ার পর বেগম রোকেয়া নামটি মেয়ের কাছে ব্যাকডেটেড মনে হয়। তাই নাম বদলে রাখে ঐতি।

নামের সঙ্গে অর্থ-আভিজাত্যের ছোঁয়ায় নিজেকেও বদলে ফেলতে চায় মেয়েটি। কিন্তু মায়ের মতো তার জীবনকেও বিষিয়ে তোলে পুরুষশাসিত সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুখোশধারীদের অশুভ ছায়া। এদের সঙ্গে লড়তে গিয়ে ধীরে ধীরে মেয়েটি বুঝতে পারে মায়ের দেওয়া নামের তাৎপর্য। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আমি রোকেয়া বলছি’ নামে একটি টেলিফিল্ম। এটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান।

টেলিফিল্মটিতে রেগম রোকেয়ার চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটি দারুণ। এই বেগম রোকেয়া কিন্তু প্রখ্যাত সেই রোকেয়া নয়। অভিনয় করে বেশ তৃপ্তি পেয়েছি।’ এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মনোজ মিত্র। টেলিফিল্মটি ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102