ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নূপুর শর্মাই দায়ী, পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত: ভারতের সুপ্রিম কোর্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪০ বার পঠিত

ইসলাম ধর্মের নবী মোহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য করে সাবেক বিজেপি নেত্রী নূপুর শর্মা উত্তেজনা উসকে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। সেজন্য তার ‘পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া’ উচিত বলেও মন্তব্য আদালতের।

নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর দিল্লিতে স্থানান্তরের একটি আবেদনের প্রতিক্রিয়া জানাতে সুপ্রিম কোর্ট এসব মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি।

দেশটির রাজস্থানের উদয়পুরে এক হিন্দু ধর্মাবলম্বীকে হত্যাসহ ভারতে এখন যা হচ্ছে তার জন্য নূপুর শর্মাকে এককভাবে দায়ী করেন আদালত।

মহানবীকে মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির জেরে উদয়পুরে এক হিন্দু ধর্মাবলম্বীকে দুই মুসলিম ব্যক্তি হত্যা করলে পুরো রাজ্যে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খুনিরা এ হত্যাকাণ্ডের একটি ভিডিও অনলাইনে আপলোড করে। এরপর আরেকটি ভিডিওতে তারা এ হত্যাকাণ্ড নিয়ে গর্ব প্রকাশ করে এবং ভারী ছুরি প্রদর্শন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেয়। অবশ্য পরে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

সুপ্রিম কোর্টের বিচারক সূর্য কান্ত বলেন, কীভাবে বিতর্ক উসকে দেওয়া হয়েছে তা আমরা দেখেছি। কিন্তু সে (নূপুর শর্মা) যা বলেছে, এমনকি একজন আইনজীবী হিসেবেও তা খুবই বেমানান। পুরো দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত।

সূর্য কান্ত আরও বলেন, সে (নূপুর) হুমকির সম্মুখীন হচ্ছে নাকি সে নিজেই নিরাপত্তা সংকট তৈরি করেছে? যেভাবে সে পুরো দেশের আবেগকে আলোড়িত করেছে। দেশে যা হচ্ছে তার জন্য সে একা দায়ী।

এদিকে নূপুর শর্মা হুমকির সম্মুখীন হচ্ছেন জানিয়ে তার আইনিজীবী বলেন, একটি টেলিভিশন বিতর্কে উপস্থাপকের প্রশ্নের জবাব দিতেই শর্মা এমন কথা বলেছিলেন। এ সময় আদালত ওই উপস্থাপকের বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ বলে মন্তব্য করেন।

নূপুর শর্মার আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, এ ক্ষেত্রে নাগরিকদের কথা বলার অধিকার ক্ষুণ্ন হবে। তখন বিচারক কৌতুকের সুরে বলেন, গণতন্ত্রে প্রত্যেকের কথা বলার অধিকার আছে। ঘাস জন্মানোর অধিকার আছে এবং গাধার খাওয়ার অধিকার আছে। তাকে সাংবাদিকের পদে বসানো যাবে না। তিনি টিভি বিতর্কে গিয়ে কটূক্তি করেন এবং সমাজ কাঠামোতে এর প্রভাব এবং পরিণতির কথা চিন্তা না করে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেন।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102