ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

কক্সবাজারে আব্দুল আজিজ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার ভারুয়াখালীর উল্টাখালী এলাকায় তাকে হত্যা করা হয়।

শুক্রবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত আব্দুল আজিজ ভারুয়াখালীর ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে।

ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, রাত একটার দিকে খবর পেয়ে আমরা থানায় জানাই। আজিজ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং প্রায় সময় সশস্ত্র অবস্থায় চলাফেরা করত। অনেকের সঙ্গে তার
বিরোধ ছিল।

কক্সবাবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গীয়াস বলেন, নিহত আজিজ একজন চিহ্নিত ডাকাত। তার নিজস্ব একটি গ্রুপ রুয়েছে, একাধিক মামলার আসামি। পূর্ব শত্রুতার জের ধরে কোনো পক্ষ তাকে কুপিয়ে হত্যা করতে পারে। তবে কী কারণে এবং কে বা কারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে এখনও কিছু জানতে পারিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102