ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কমলাপুরে টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

টানা তৃতীয় দিনের মতো ঈদুল আজহা উপলক্ষে ঢাকা (কমলাপুর) রেল স্টেশনে সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

রবিবার (৩ জুলাই) কমলাপুর রেল স্টেশনে অগ্রিম এ টিকিট বিক্রি শুরু হয়। আজ ঈদ যাত্রা উপলক্ষে ৭ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে।

এদিকে, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড় মুখরিত। স্টেশনে রাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এর মধ্যে অনেকেই পেয়েছেন টিকিট। আজাদ নামের এক যাত্রী ট্রেনের টিকিট হাতে পেয়ে জানান, রাত ৩টা বাজে লাইনে দাঁড়িয়েছেন। হাসিমুখে বললেন, স্বস্তিতে ঈদে বাড়ি যেতে পারবো।
সৈয়দপুরের যাত্রী আল আমীন ভোর ৬টায় থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে সকাল ৮টা ২০ মিনিট অব্দি টিকিট সংগ্রহ করতে পারেননি। আশায় আছেন শেষ পর্যন্ত টিকিট পাবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে। গতবারের মত এবারও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট মিলছে অনলাইনে।

কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে এবং অনলাইনে টিকিট বিক্রি করা হবে। টিকিট ক্রয়ের জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102