ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইতালির ফুটবলে প্রথম নারী রেফারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৯ বার পঠিত

রেফারিংয়ে নতুন একযুগে প্রবেশ করতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল। আসন্ন ২০২২-২৩ মৌসুমের জন্য সিরিএ লিগের ইতিহাসে প্রথম নারী রেফারি নিয়োগ দেওয়া হয়েছে।

আর এর মাধ্যমে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি।

গত বছর প্রথম নারী রেফারি হিসেবে ইতালিয়ান কাপের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এবার আরও বড়পরিসরে কাজ করার সুযোগ পেলেন ৩১ বছর বয়সি কাপুতি।

কাপুতির রেফারিতে হাতেখড়ি হয় ২০০৭ সালে মাত্র ১৬ বছর বয়সে। ইতালিয়ান রেফারি অ্যাসোসিয়েশনে যোগ দেন সেই সময়ে। এর পরের আট বছর প্রাদেশিক ও আঞ্চলিক সব লিগে ম্যাচ পরিচালনা করেছেন কাপুতি।

এর পর ২০১৫ সালে দেশটির চতুর্থ সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা সিরিডি-এর ম্যাচ পরিচালনার সুযোগ পান।

২০১৯ সালে তিনি নারী ইউরোর বাছাইপর্বের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। পরের বছর তিনি সিরিসি-এর রেফারিংয়ের সুযোগ পান। সে বছরই তিনি সিরিবি-এর একটি ম্যাচ পরিচালনা করেন। এবার তার পা পড়তে যাচ্ছে সিরিএ-এর আঙিনায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102