ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষক লাঞ্ছিত: আটক ৪ জনের ৩ দিনের রিমান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সহিংসতা এবং অধ্যক্ষকে জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেফতার চার আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে নড়াইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমাতুল মোর্শেদা এ আদেশ দেন।

এর আগে, সকাল ১০টার দিকে আসামি রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম এবং সৈয়দ রিমনকে জেলা কারাগার থেকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে নড়াইল সদর আমলী আদালতে আনা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমানের পাঁচদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

উল্লেখ্য, ১৮ জুনের ওই সহিংসতা এবং অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় ১০ দিন পরে সোমবার (২৭ জুন) বিকেলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ১৭০-১৮০ জনের নামে মামলা করেছে। মামলায় ২৭ জুন রাতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে ২৯ জুন রাত ৯টার দিকে তাকে খুলনার বয়রা এলাকা থেকে মামলার অন্যতম প্রধান আসামি রহমতউল্লাহ বিশ্বাস রনিকে (২২) গ্রেফতার করে নড়াইল জেলা পুলিশের একটি টিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102