ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে মায়ের হাতে মেয়ে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মায়ের হাতে মোহনা নামে এক মেয়ে শিশু খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোহনা (৭) সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কাটুরিয়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে। সে স্থানীয় চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার কাটুরিয়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী বেদেনা বেগম (২৮) প্রায় ৬ মাস আগে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তখন থেকে বেদেনা বেগম পরিবারের লোকজনের সাথে নানা অস্বাভাবিক আচরন শুরু করে। রবিবার সকালে বেদেনা বেগম তার মেয়ে মোহনাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে, এতে মোহনার মৃত্যু না হলে হাতের কাছে থাকা শীল দিয়ে মেয়ের মাথায় আঘাত করে, এতে ঘটনাস্থলেই মোহনার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেদেনা বেগমকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত বেদনা বেগমকে আটক করা হয়েছে এবং মোহনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102