ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেতু এবং এক্সপ্রেসওয়ের টোল প্লাজার বুথ বাড়াতে হবে: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

ঈদের সময় ‘এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়বে, তাই চাপ সামলাতে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু এবং মেঘনা ও গোমতি সেতুর টোল প্লাজায় বুথসংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন মন্ত্রী।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও পরিবহন সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

ঈদে করোনা সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা করে যাতায়াতে বাধ্যতামূলক মাস্ক পরা এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধও জানান তিনি। সেই সঙ্গে সড়কে গাড়ি যেন বিকল না হয় সেদিকে নজর রাখা এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা নিতে বলেন।

পদ্মা সেতু চালু হওয়ায় অনেক পশুবাহী যানবাহন এ পথে ঢাকায় আসবে— এটিও বিবেচনায় রাখার পরামর্শ দেন মন্ত্রী।

সড়কমন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়কের ওপর পশুর হাট না বসানো, ফিটনেসহীন গাড়িতে পশু পরিবহন ঠেকাতে হবে। এ বিষয়ে উৎসমুখে কড়া নজরদারি বাড়াতে হবে এবং প্রত্যেক জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে হবে।’

মন্ত্রী বলেন, এবারের ঈদে চ্যালেঞ্জ হবে বৃষ্টি, ধীরগতির পশুবাহী যানবাহন, ফিটনেসহীন গাড়িতে পশু পরিবহন, সড়কের পাশে পশুর হাট এবং করোনা সংক্রমণ। এসব চ্যালেঞ্জ উত্তরণে সব অংশীজনের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। ‘অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে সড়কে সব সংস্কারকাজ ঈদের পাঁচ দিন আগে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাদের বলেন, যেসব রাস্তায় সংস্কার ও মেরামতের কাজ চলছে, ঈদের কমপক্ষে পাঁচ দিন আগে সেগুলো শেষ করতে হবে। ঈদের পাঁচ দিন আগে থেকেই চলাচলের জন্য রাস্তা প্রস্তুত রাখতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102