ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়-পুতুলকে নিয়ে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত
Prime Minister Sheikh Hasina,

সড়ক পথে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পতুল রয়েছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। পৌনে ৯টার দিকে মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে পদ্মা সেতুতে ওঠেন তিনি। ব্রিজে কিছু সময় পার করেন প্রধানমন্ত্রী।

সেতু পার হয়ে সকাল সোয়া ৯টার দিকে জাজিরা প্রান্তে পৌঁছান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ তে বিশ্রাম নেন প্রধানমন্ত্রী। সোয়া ১০টার দিকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার পথে রয়েছেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

বিকেলে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102