ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিবারসহ পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

উদ্বোধনের ৯ দিনের পর পারিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দ্যেশে রওনা দেন তিনি।

পরে পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে এসে পৌঁছান। এর পর সকাল ১১টা ২০ মিনিটে তিনি গোপালগঞ্জ সদরে পৌঁছেছেন।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যরা ছিলেন। এদিন দুপুর পৌঁনে ১২টায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মগফেরাত কামনা করে দোয়া পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাটগাতী মধুমতি নদীতে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত দৃষ্টি নন্দন ঘাটলা ঘুরে দেখার কথা রয়েছে। সেখান থেকে মধুমতি নদীতে নৌকায় করে পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমনের কথা রয়েছে বলে জানা গেছে। পরে তিনি নিজ বাসবভনে অবস্থান করে বিকেলে হেলিকাপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী ও তার পরিবার।

এদিনে টুঙ্গিপাড়ায় আসার পথে পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো জনতা। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102