ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

`প্রেমের সম্পর্ক না রাখায়’ কলেজছাত্রীকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪০ বার পঠিত

শেরপুর: শেরপুরের নকলায় প্রেমের সম্পর্ক না রাখায় কলেজছাত্রীকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

নকলা উপজেলার কায়দা এলাকা থেকে সোমবার ভোর ৫টার দিকে আরিফুল ইসলামকে আটক করা হয়। ২৮ বছর বয়সী আরিফুলের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুরপুর ইউনিয়নের পূর্ব সিয়ারচর লালখা গ্রামে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফেসবুকে আরিফুলের সঙ্গে পরিচয় হয় কায়দা এলাকার ২২ বছর বয়সী সোহাগী আক্তারের। সোহাগী সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। সোমবার রাতে আরিফুল কৌশলে সোহাগীদের বাড়ির রান্নাঘরে লুকিয়ে থাকেন।
ভোরে সোহাগীর বাবা শহিদুল ইসলাম ঘর থেকে বের হলে আরিফুল তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। সোহাগী তাকে বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

চিৎকার শুনে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় শহীদুলকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

স্থানীয়দের সহায়তায় পুলিশ আরিফুলকে আটক করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া বলেন, ‘ফেসবুকে প্রেমের পর পাঁচ মাস আগে আরিফুল নারায়ণগঞ্জ থেকে নকলায় সোহাগীর সঙ্গে দেখা করতে আসেন। আরিফুলকে পছন্দ না হওয়ায় সোহাগী তার সঙ্গে আর সম্পর্ক রাখেননি। এই ক্ষোভে আরিফুল এমন ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সোহাগীর দেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসাপাতালের মর্গে পাঠানো হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102