ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলোকচিত্রী শাহরিয়ার রিপনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত
আলোকচিত্রী শাহরিয়ার রিপন

এস.এ শাহরিয়ার রিপনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ সোমবার (৪ জুলাই)।

২০২০ সালের এইদিনে বিরল রক্তের রোগ সিসটেমিক মাসটোসাইটোসিসে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি ছিলেন দেশের খ্যাতনামা আলোকচিত্রী ও বিজ্ঞাপনী সংস্থা টুগেদার কমিউনিকেশনের প্রধান নির্বাহী।

১৯৬৮ সালে শেরপুর জেলা শহরের নতুন বাজার এলাকায় তিনি জন্ম গ্রহণ করেন। বাবা মরহুম আমিনুল ইসলাম ছিলেন দেশের প্রথিতযশা আইনজীবী।

তিনি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ জেলার তৎকালীন জামালপুর মহকুমার ইপিসিএস অর্জনকারী ব্যক্তিত্ব। দীর্ঘ ৫০ বছর আইন পেশায় নিযুক্ত ছিলেন।

মা সেলিমা ইসলাম রাইফেল শুটিংয়ে এক সময়ের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। বাবা-মার ষষ্ঠ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। স্ত্রী তানজিন ফেরদৌস গৃহিণী। সামিহা ফেরদৌস ও আরিক আহমেদ শাহরিয়ার নামে তার দুই সন্তান রয়েছে।

মেধা ও সৃজনশীলতায় শেরপুরের একজন আলোকিত মানুষ ছিলেন আলোকচিত্রী এস.এ শাহরিয়ার রিপন। তিনি ছিলেন দেশের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত একজন সফল আলোকচিত্রী, সংগঠক এবং লেখক।

এই শিল্পী নব্বই দশকের শুরুতে আলোকচিত্র শিল্পে নিজেকে নিয়জিত করেন এবং পরবর্তীতে বেগার্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফী থেকে ডিপ্লোমা ইন ফটোগ্রাফি সম্পন্ন করেন।

আজীবন সদস্য এস এ শাহরিয়ার রিপন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য হিসাবে বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন।

সেই সময় বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির নিউজ লেটার সহ বিভিন্ন প্রকাশনায় তার অবদান অনস্বীকার্য। দেশে ও বিদেশে তার একাধিক একক আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন পত্র পত্রিকায় তার তোলা ছবি এবং লেখা প্রকাশিত হয়েছে।

আলোকচিত্রী এস.এ শাহরিয়ার রিপনের তোলা অনেক ছবি দেশে ও বিদেশে পুরস্কারপ্রাপ্ত হয়েছে। তিনি আশির দশকে শেরপুরে লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে  জড়িত ছিলেন।

একজন মানবিক মানুষ হিসেবেও তিনি ছিলেন সবার প্রিয়। বিপদগ্রস্ত মানুষের সাহায্যে তিনি যেমন এগিয়ে আসেতেন, তেমন নিঃস্বার্থভাবে তাদের সহযোগিতাও করতেন। তিনি ঢাকাস্থ শেরপুর সদর উপজেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102