ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একইসঙ্গে তিন বন্ধুর মৃত্যু মেনে নিতে পারছে না কেউ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

অমি, আজিম ও জসিম। তারা তিন বন্ধু। চলাফেরা একসাথে। একজনকে ছাড়া আরেকজন চলতে পারতো না। এমন সম্পর্ক ছিল মেধাবি এই তিন শিক্ষার্থীর। তারা জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

রবিবার সকালে বিজ্ঞান বিভাগের এই তিন শিক্ষার্থী সিলেট শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে মোটরসাইকেল যোগে জৈন্তাপুর উপজেলায় ঘুরতে যায়। ফেরার পথে বিকাল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩নং গেইটের সামনে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মাটিতে লুটে পড়েন এবং ঘটনাস্থলে আজিম উদ্দিন (১৬) মারা যায়। এরপর হাসপাতালে নেয়ার পথে ফাহিম রহমান অমি (১৬) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অমির পর সিওমেক এ চিকিৎসাধীন থাকা জসিম উদ্দিনও (১৬) দুই বন্ধুর মতো পরপারে পাড়ি জমান। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই তিন ছাত্রের সহপাঠী, আত্মীয়-স্বজন ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাদের বন্ধু নাসির উদ্দিন। তিনিও জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়েন। অমিদের বাসায় এসেছেন তিনি। একপর্যায়ে কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ‘আমি আজিম ও জসিমের সঙ্গে নার্সারি থেকে পড়ালেখা করে আসছি। আর অমির সঙ্গে পরিচয় ক্লাস সিক্সে। ওরা অত্যন্ত মেধাবী ছিল। আমরা একসঙ্গে স্কুলে যেতাম। একসাথে চলাফেরাও করতাম। কিন্তু আকস্মিক এক ঝড়ে আমাদের দূরত্ব সৃষ্টি করে দিল। আর একসাথে স্কুলে যাওয়া হবে না। আড্ডাও দেয়া হবে না। এটা মেনে নিতে পারছি না। সত্যিই খুবই কষ্ট হচ্ছে।’

নাসির আরও বলেন, ‘এখন পর্যন্ত ঘাতক ড্রাইভার ও তার সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ ; তার দুঃখজনক। আমরা চাই আমাদের সহপাঠী ও বন্ধুদের যে ট্রাক চাপা দিয়ে মেরেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি।’
“মেধাবী এ তিন শিক্ষার্থীকে চাপা দিয়ে হত্যা করা ঘাতক ড্রাইভার ও তার সহযোগীকে দ্রুত সময়ের মধ্যে আটক না করলে প্রতিবাদে নামতে পারেন জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এমনটাই নাসিরের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে।”

ফাহিম আহমদ অমি সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুবেদুর রহমান মুন্নার একমাত্র ছেলে। তারা এক ভাই ও এক বোন।

আজিম উদ্দিন মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ উদ্দিন মহরির ছেলে আর জসিম একই থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের আটগ্রাম খেওয়া এলাকার আব্দুল আহাদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) লুৎফর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102