ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তৈয়ব আলীর হ্যাচারির সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী সরকার বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে হারুনুর রশীদ (৩৫) ও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হলে রাত ১১ টার দিকে হারুনুর রশিদ নামে একজন মারা যান। পরে রাত দুইটার দিকে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে, এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে শম্ভুগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সদরের পুলিয়ামারী তৈয়ব আলী ফিসারির সামনে আসতেই কিশোরগঞ্জগামী খালি ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রার ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান। এই ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাক ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102