ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে আরমান মিয়া (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ জুলাই) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আঁখি নূর (১৪) নামের অপর এক শিক্ষার্থী আহত হয়। নিহত আরমান পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের হেলাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আরমান মিয়া ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী আাঁখি নূরসহ কয়েকজন পানিশ্বর দক্ষিণ বাজারের একটি ভবনে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে তারা ওই ভবনের ছাদের ওপরে উঠলে আরমান ও আঁখি সেখানে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এ সময় আরমান ছিটকে দোতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দিকে আাঁখি গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102