ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টঙ্গীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী মেঘলা আক্তারকে (২০) হত্যা করার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোররাতে টঙ্গীর ৪৭নং ওয়ার্ড মরকুন তিস্তারগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী কবির হোসেন ও দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তারকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

জানা যায়, স্বামী কবির দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মরকুন তিস্তারগেট এলাকায় আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত দুইদিন পূর্বে ১ম স্ত্রী মেঘলা বেড়াতে আসেন। পরে মেঘলার সাথে স্বামী কবিরের পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা দেখা দেয়। একপর্যায় কবির ও দ্বিতীয় স্ত্রী ফাতেমা দু’জনে মিলে ১ম স্ত্রী মেঘলা আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

নিহত মেঘলা ঢাকা তেজগাঁও নাখালপাড়া এলাকার অপু মিয়ার মেয়ে। এ ঘটনায় টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদের সাথে যোগাযোগ করলে থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102